বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

Shahrier Islam Pallab
গাজী মামুন
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:০৩ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (BRAC)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংস্থার কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার সিভিল সার্জন ডা. মামুনুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, "চোখ মানুষের অত্যন্ত মূল্যবান একটি সম্পদ। প্রাথমিক পর্যায়ে চোখের যত্ন ও সচেতনতা বৃদ্ধি করতে পারলে অনেক ধরনের অন্ধত্ব বা দৃষ্টিহীনতা থেকে রক্ষা পাওয়া সম্ভব। ব্র্যাকের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় সরকারের পাশাপাশি এমন সহযোগী উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করি।"

আরও পড়ুন: শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে গ্রামবাসীদের মানববন্ধন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গাজী মামুন। তিনি তাঁর বক্তব্যে বলেন, "সামাজিক দায়বদ্ধতা থেকে স্বাস্থ্য ও মানবসেবামূলক যেকোনো উদ্যোগে নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। চোখের দৃষ্টি রক্ষায় সঠিক সময়ে সঠিক চিকিৎসা পাওয়ার অধিকার সবার আছে, আর এজন্য সমাজের সর্বস্তরে সচেতনতা তৈরি করা জরুরি। উক্ত আলোচনা সভায় ব্র্যাকের পক্ষ থেকে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির বিভাগীয় ব্যবস্থাপক মো: আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা ও ব্যবস্থাপনায় ছিলেন জেলা সহকারী কো-অর্ডিনেটর ওয়ালিজা এবং ব্র্যাকের সহকারী কো-অর্ডিনেটর মোজাম্মেল।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: জনাব মোঃ সাইদুল ইসলাম, জেলা ব্যবস্থাপক, টিবি কন্ট্রোল প্রোগ্রাম মোহাম্মদ সেলিম হোসেন, এরিয়া ম্যানেজার, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি (রুরাল) জনাব মোহাম্মদ কামরুজ্জামান ও জনাব মোঃ মনজুরুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি (আরবান), গাজীপুর সহ ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চোখের স্বাস্থ্য সুরক্ষা ও প্রাথমিক চিকিৎসার বার্তা ছড়িয়ে দেয়।

আরও পড়ুন: কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু, আহত মা