কক্সবাজার সমুদ্র সৈকতে ৪ জনের মৃত্যু, এখনও নিখোঁজ ১

Any Akter
হাবিবুর রহমান সোহেল,কক্সবাজার
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:৪৮ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের পেচারদ্বীপ সমুদ্রসৈকতে নেমে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিযে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে। এখনো নিখোঁজ রয়েছে আরও এক পর্যটক। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১২টায় পেচারদ্বীপ সৈকতে ভেসে আসে মরদেহটি। প্রাথমিকভাবে মরদেহ নিখোঁজ চট্টগ্রামের বাংলাবাজার বায়েজিদ এলাকার হারুনের বলে জানিয়েছে স্বজনরা।

নিহত চারজনের মধ্যে রোহান ও জিশান ঢাকার উত্তরার বাসিন্দা। আর আকাশ ও হারুন চট্টগ্রামের বাংলাবাজার বায়েজিদ এলাকার বাসিন্দা। এখনো ঢাকার উত্তরার নিবিড় নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: ভূমি অফিসে নাজিরের গড়মিল ৭০টাকা, সরকারী বরাদ্ধের লক্ষ লক্ষ টাকার নেপথ্য কোথায়?

কক্সবাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, বুধবার বিকেল পাঁচটার দিকে নির্জন পেচারদ্বীপ সৈকতে চট্টগ্রাম থেকে আসা পাঁচ পর্যটক এবং ঢাকা থেকে আসা সাত পর্যটক পানিতে ছিলেন। তাদের একজন সমুদ্রে ভেসে যেতে থাকলে বাঁচার জন্য চিৎকার করেন। তাকে উদ্ধারে এগিয়ে আসেন অন্যরা। একপর্যায়ে তারা পরস্পরের হাত ধরে শিকলের মতো তৈরি করে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু হঠাৎ বড় ঢেউ আছড়ে পড়লে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।

ঢেউয়ের তোড়ে কয়েকজন একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পানিতে তলিয়ে যান। ঘন্টাখানেক পর স্থানীয় জেলে, ফায়ার সার্ভিস ও পুলিশ ৩ জনের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ রয়ে যান দুজন। দোলন আচার্য্য আরও বলেন, বৃহস্পতিবারে উদ্ধার হওয়া মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: কুলাউড়ায় সাবেক এমপি এএনএম ইউছুফের মৃত্যুবার্ষিকী পালন