সিলেটের সীমান্ত এলাকায় বিএসএফের এক সদস্যকে আটক

Any Akter
সিলেট ব্যুরো
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৯ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশর অভ্যন্তরে অস্ত্র সহ প্রবেশ করায় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের ১২৬৩ নম্বর মেইন পিলারের ৫-এস এলাকায় বাংলাদেশের ২০০ গজ ভেতর থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে আসা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ। 

আরও পড়ুন: গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

তিনি জানান, সিলেটের বিছনাকান্দিতে আজ সাড়ে ১২ টার দিকে বিএসএফ এর একজন সদস্য অস্ত্র সহ বাংলাদেশের অভ্যন্তরে ২০০ গজ চলে আসছিল, পরে ওখানে বিজিবি টহল দল তৎক্ষণাৎ ওই বিএসএফ সদস্যকে আমাদের তত্ত্বাবধানে নেয়। বর্তমানে সে বিওপিতে আছে। 

তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন, পুড়ল পুলিশের গাড়ি

এদিকে, বিছনাকান্দিতে এক বাংলাদেশি পর্যটককে মারধরের অভিযোগ উঠেছে ওই বিএসএফ সদস্যদের বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে বিজিবির অধিনায়ক বলেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে এখনো নিশ্চিত হতে পারেননি।