সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সাভারে আল মুসলিম এর গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় পুলিশ সহ আহত হয়েছে বেশ কয়েকজন। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসস্ট্যান্ড এ ঘটনা ঘটে। শিল্প পুলিশ জানায়, ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকা অবরোধ করে রাখে আল মুসলিম গার্মেন্টসের শ্রমিকরা। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে। এতে পুলিশ আত্মরক্ষাতে শ্রমিকদের ওপর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হয় বেশ কয়েকজন।
এঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরদিকে আশুলিয়ায় শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় আজকের জন্য সাভার ও আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।
আরও পড়ুন: রামুতে পুলিশের কাছ থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিনতাই, আহত ২ পুলিশ কর্মকর্তা
আরও পড়ুন: নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত





