গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে আওয়ামী লীগের নাশকতা : প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৮ পূর্বাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিক আন্দোলনের আড়ালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর বিএনপি। গতকাল বুধবার বিকেলে রাজবাড়ী রোডস্থ গাজীপুর  মহানগর বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী সড়কে গিয়ে শেষ হয়।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত এই বিশাল বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

আরও পড়ুন: রামুতে পুলিশের কাছ থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিনতাই, আহত ২ পুলিশ কর্মকর্তা

মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, ড. সহিদুজ্জামান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, আব্দুস সালাম, হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভূঁইয়া, বশির আহমেদ বাচ্চু, রাশেদুল ইসলাম কিরণ, জয়নাল তালুকদার, শেখ ইমরান রেজা, মাহমুদুল হাসান মিরন এবং মইজ উদ্দিন তালুকদার প্রমুখ।