শ্রীপুরে ছাত্রলীগ নেতা পিস্তল-ম্যাগজিনসহ গ্রেফতার

Sadek Ali
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ন, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৫৫ পূর্বাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় জেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদকসহ ০২জনকে আটক এবং ঘটনায় ব্যবহৃত ১টি খালি ম্যাগাজিন’সহ ১টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে।

সূত্র জানায়, গত ৯ অক্টোবর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টায় জেলার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নরসিংদী-মাওনাগামী আঞ্চলিক মহাসড়কে বিকাশের টাকা ডাকাতির ঘটনার সাথে জড়িত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখকে মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গিয়াসনগর এলাকা থেকে গ্রেফতার করেছে। গাজীপুর জেলা ডিবি’র একটি চৌকস টিম গত ১৯ নভেম্বর অভিযান চালিয়ে গ্রেফতার করে। 

আরও পড়ুন: লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় মেডিকেল টেকনোলজিস্টসহ প্রাণ গেল ৩ জনের

একই টিম কর্তৃক গত ২০ নভেম্বর অপর একটি অভিযানে শ্রীপুর থানা এলাকার কেওয়া পশ্চিম খন্ড চন্না পাড়া আশ্রয়ন প্রকল্প থেকে একই ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি বিদেশী পিস্তল ও একটি খালি ম্যাগজিনসহ মোঃ রবিন আহম্মেদ (২২) কে গ্রেফতার করে। সে কেওয়া চন্নাপাড়া এলাকার মোঃ মোস্তফার পুত্র। তাদের ষ বিরুদ্ধে শ্রীপুর থানায় দি আর্মস্‌ অ্যাক্ট, ১৮৭৮ এর ১৯(এ) ধারায় (মামলা নং-৩৭) দায়ের করা হয়েছে।

আসামী ইমরান শেখ (২৪) এর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি এবং ডাকাতির ঘটনার ০৭টি মামলা এবং আসামী রবিন আহম্মেদ (২২) এর বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকের ০৩টি মামলা রয়েছে। তাদের ডাকাতি ও অস্ত্র মামলায় গাজীপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: জয়পুরহাটে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলু ক্ষেত ও পাকা ধান