সাভারে ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

Sadek Ali
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:০৮ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আকরাম হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম। এর আগে রোববার (২২ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিটে সাভার থানাধীন রাজাশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

ডিবি উত্তর বিভাগের ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার আকরাম হোসেন গাজীপুরের কাশিমপুর থানার বারেন্ডা এলাকার ফরিদ হোসেনের ছেলে। তিনি সাভারের আমতলা এলাকায় জহিরের বাড়িতে ভাড়া থাকতেন।

আরও পড়ুন: সাভার-আশুলিয়ায় ৩৮ কারখানা বন্ধ, আহত ৩

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ট্যাবলেটের মোট ওজন ১৫০ গ্রাম। তাঁর বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে।

ঢাকা জেলা ডিবি উত্তরের ওসি সাইদুল ইসলাম বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।