নেত্রকোণার সীমান্তে বিজিবির অভিযান, ২৮১ বোতল ভারতীয় মদ জব্দ

Sadek Ali
‎‎নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:১০ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‎নেত্রকোণা ও ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: কুলাউড়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিংয়ে যুক্ত হলো চৌধুরী বাজার

‎‎বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

‎‎প্রথম অভিযানে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত পিলার ১১৮১/৫-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্ন্যাসীপাড়া নামক স্থান থেকে ১৪ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

আরও পড়ুন: গাজীপুরে সহিংসতা আহত-১০,৫ কারখানায় হামলা-ভাঙচুর, বন্ধ ৮৫ কারখানা

‎‎অন্যদিকে, একই দিন রাতে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার সীমান্ত পিলার ১১৪০/৩-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গিলাগড়া নামক স্থানে অভিযান চালিয়ে ২৬৭ বোতল ভারতীয় মদ আটক করে বিজিবি।

‎‎দুটি অভিযানে আটক করা মদের সর্বমোট সিজার মূল্য ৪ লাখ ২১ হাজার ৫০০ টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

‎‎বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে তাদের অভিযান, গোয়েন্দা তৎপরতা ও কার্যক্রম অব্যাহত রয়েছে। আটক করা মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।

‎‎প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী, পিএসসি।