সাভারে পাওয়ার গ্রিডে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ন, ১১ মার্চ ২০২৫ | আপডেট: ৬:১৫ পূর্বাহ্ন, ১১ মার্চ ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।  মঙ্গলবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

এতে বলা হয়, ঢাকার সাভারে আমিন বাজার পাওয়ার গ্রিডে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিভাবে ৭টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে যুক্ত হয় আরও ৮ ইউনিট।

আরও পড়ুন: এপ্রিল মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ জন এবং আহত ১২৬৮ জন: যাত্রী কল্যাণ সমিতি

 বর্তমানে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে জানিয়ে আরও বলা হয়, প্রথমে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও সকাল ৮টা ৩৯ মিনিটে যুক্ত হয় ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট। এ পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।