কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:১৪ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শরীফপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন (৫৫) ও তার চাচাতো ভাই জালাল আহমদ (৪৫)।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ঢাকার উত্তরায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলে করে বটতলা বাজারে যাচ্ছিলেন গিয়াস ও জালাল। পথিমধ্যে তালতলা এলাকায় সড়কের ওপর জমি থেকে কাটা ধানের গাদা রাখায় তাদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ বিঘ্নিত হয়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. লোকমান আহমদ জানান, নিহত দুজনই তেলিবিল (তালতলা) গ্রামের বাসিন্দা। তাদের আকস্মিক মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ওসি মনিরুজ্জামান মোল্যা জানান, খবর পেয়ে পুলিশ রাতেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।