চাঁদের কক্ষপথ ঘুরে নিরাপদে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ন, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:৩৬ পূর্বাহ্ন, ১১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ শেষে সফলভাবে পৃথিবীতে ফিরেছেন চার নভোচারী। স্প্ল্যাশডাউনের পর মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান জানিয়েছেন, তিনি ও তার তিন সঙ্গী সম্পূর্ণ সুস্থ আছেন।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৬টা ৭ মিনিটে তাদের বহনকারী মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করে।

আরও পড়ুন: আমাদের সদিচ্ছা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই: ইরানের স্পিকার

অবতরণের পর রিড ওয়াইজম্যান বলেন, “এটি ছিল অসাধারণ এক যাত্রা। আমরা স্থিতিশীল আছি, চার নভোচারীই সম্পূর্ণ সুস্থ।”

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, নভোচারীদের উদ্ধার করে নৌবাহিনীর একটি জাহাজে নেওয়া হবে, যেখানে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

আরও পড়ুন: ইরান না চাইলেও হরমুজ প্রণালি শিগগিরই খুলবে : ট্রাম্প

উদ্ধার প্রক্রিয়ায় প্রথমে ক্যাপসুল থেকে নভোচারীদের একটি ভেলায় আনা হয়, এরপর হেলিকপ্টারের মাধ্যমে জাহাজে স্থানান্তর করা হয়।

এই ১০ দিনের অভিযানে অংশ নেন ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার এবং জেরেমি হ্যানসেন।

এই অভিযানে একাধিক ইতিহাস গড়া হয়েছে—

প্রথমবারের মতো একজন অশ্বেতাঙ্গ, একজন নারী এবং একজন অ-মার্কিন নভোচারী চাঁদের কক্ষপথ ভ্রমণ করেছেন।

নভোচারীরা এই অভিযানে পৃথিবী থেকে প্রায় ২ লাখ ৫২ হাজার মাইল দূরত্বে পৌঁছান, যা অ্যাপোলো-১৩ মিশনের আগের রেকর্ড ভেঙে দিয়েছে।

নাসার পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষ পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে।

সূত্র: এএফপি ও সিএনএন