৩৪১ পুলিশ সদস্য পাচ্ছেন আইজিপি পদক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ন, ০৭ মে ২০২৬ | আপডেট: ৯:৪৫ অপরাহ্ন, ০৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ’ (আইজিপি ব্যাজ) পাচ্ছেন বাংলাদেশ পুলিশের ৩৪১ সদস্য।

বৃহস্পতিবার (৭ মে) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে পেশাগত দক্ষতা, সাহসিকতা ও দায়িত্বশীল কাজের মূল্যায়নে এই সম্মাননা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: এসপি ওসি নিয়োগে গুরুতর অনিয়ম ও বাণিজ্য

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, বিভিন্ন ক্যাটাগরিতে মাঠপর্যায়ে বিশেষ অবদান রাখা কর্মকর্তা ও সদস্যদের ‘আইজিপি ব্যাজ’ প্রদানের জন্য মনোনীত করা হয়েছে।

আইজিপি পদক পাওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন: বিজিবির অভিযানে এপ্রিল মাসে ১৮৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ