ঈদুল আজহা সামনে রেখে আইন-শৃঙ্খলা জোরদারে ঢাকা রেঞ্জের বিশেষ সভা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ন, ১৯ মে ২০২৬ | আপডেট: ১০:১৯ অপরাহ্ন, ১৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা এবং আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ১১টায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে মার্চ ও এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি ঢাকা রেঞ্জাধীন বিভিন্ন জেলায় সংঘটিত অপরাধের চিত্র পর্যালোচনা করে অপরাধ দমন ও নিয়ন্ত্রণে ইউনিট প্রধানদের আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন।

আরও পড়ুন: ৩৩ ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিকে বাধ্যতামূলক অবসর প্রদান

সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান ডিআইজি। পাশাপাশি জনগণের নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ, মহাসড়কে শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন আরআরএফ কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) রুমানা আক্তার, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) মো. সিদ্দিকুর রহমান, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের কমান্ড্যান্ট মোহাঃ ইমামুর রশীদ এবং ট্রাফিক ম্যানেজমেন্টের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সুলাইমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকা রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপাররা।

আরও পড়ুন: ঢাকা রেঞ্জের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তা নিয়োগ

সভায় রেঞ্জের সার্বিক অপরাধ পরিস্থিতির উন্নয়ন, দ্রুত নাগরিক সেবা প্রদান, ডিজিটাল নজরদারি বৃদ্ধি এবং সমন্বিত অভিযানের কার্যক্রম আরও জোরদারের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।