কুড়িগ্রামের গৌরব ও লাল-সবুজের বার্তা
উত্তরবঙ্গের পলি ও কুড়িগ্রামের মাটি
ধরলার তীরে তীরে জেগে থাকে যে মাটির ঘ্রাণ,
আরও পড়ুন: শিল্পকলা একাডেমির মঞ্চে বাগেরহাট থিয়েটার ও শব্দকল্পদ্রুমের ‘ডাকঘর’
ব্রহ্মপুত্রের স্রোতে গাওয়া জীবনের কলগান,
কুড়িটি গ্রামের নামে যার জন্মগাথা লেখা,
আরও পড়ুন: শিল্পকলা একাডেমিতে আজ আবৃত্তি প্রযোজনা ও শ্রুতি নাটক ‘ডাকঘর’
সেই পলিমাখা ভূমিতেই নতুনের সূর্য দেখা।
দুঃখের চরে চরে যার লড়াইয়ের রূপকথা,
বন্যা ও খরায় গড়া সহনশীলতার সমতা,
সেই মাটির গর্ভ থেকে উঠে আসে বীর সন্তান,
যার নাম আজ মুখে মুখে, ত্যাগেরই গান।
কুড়িগ্রামের আকাশে আজ আলোর আলপনা,
ক্লেশ ও গ্লানি মুছে গিয়ে হাসে যে বাসনা।
প্রান্তিক মানুষের ভালোবাসার এ প্রান্তর,
খুশির জোয়ারে জাগে পুরো চরাচর।
. সংগ্রামের প্রতীক ও রুহুল কবির আত্মত্যাগ
কঠিন পথের যাত্রী যিনি, আপসহীন সেনানী,
নয় নয়টি ঝড়ের মাঝেও নিভে যায়নি যার বাণী।
রাজপথ যার চিরচেনা, সত্যের দৃঢ় স্বর,
আঘাত এসে হানলেও ভাঙেনি যার ঘর।
অন্যায়ের সাথে যার কোনোদিন হয়নি রফা,
গণমানুষের দাবিতে যিনি লড়েছেন দফায় দফা।
কুড়িগ্রামের এই কৃতি সন্তান, ন্যায়ের রূপকার,
যার সততা ও সাহসে জাগে প্রতিবাদের ধার।
জাতীয় রাজনীতিতে যিনি প্রজ্ঞার প্রতিকৃতি,
মহাসচিবের দায়িত্বে আজ পেলেন নতুন প্রীতি।
ভালোবাসার কৃতজ্ঞতা ও নেতার সিদ্ধান্ত
এই মাহেন্দ্রক্ষণে কুড়িগ্রামের জনপদ,
ধন্যবাদে সিক্ত করে নেতৃত্বের প্রতিটি পদ।
বিএনপির চেয়ারম্যান, গণমানুষের ভরসা,
যার দূরদর্শিতায় আজ কেটেছে সব অমানিশা।
তারেক রহমান, জননেতা, আগামীর কাণ্ডারী,
যার দূরদৃষ্টিতে আজ সাজে বাংলাদেশটি ভারী।
যোগ্য মানুষকে দিয়েছেন যোগ্য সম্মান ও স্থান,
তাই কুড়িগ্রামবাসী জানায় হৃদয়ের শত সালাম।
নেতৃত্বের সঠিক নির্বাচনে সমৃদ্ধ আজ দল,
তৃণমূল থেকে রাজপথে বাড়ে সাহসের বল।
কুড়িগ্রামের মাটির সন্তান আজ গোটা দেশের আলো,
অন্ধকার রাত পেরিয়ে তাই সকাল হলো ভালো।
লাল-সবুজের আগামীর আহ্বান
কুড়িগ্রামের ধরলা-তিস্তা আজ গাইছে জয়ের গান,
তারেক রহমানের সিদ্ধান্তে জুড়ালো সবার প্রাণ।
মহাসচিব পদ পেয়ে রুহুল কবির রিজভী ভাই,
দেশ ও জাতির কল্যাণে এগিয়ে চলেন সদাই।
কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে জানাই শ্রদ্ধা নিরন্তর,
জননেতা তারেক রহমানের দীর্ঘায়ু হোক নিরন্তর।
সোনার এই বাংলাদেশে ফিরুক শান্তির দিন,
ভালোবাসা ও ত্যাগের গাথায় শোধ হোক এই ঋণ।
লেখক মমিনুল ইসলাম সাংবাদিক কলামিস্ট
সভাপতি উলিপুর রিপোর্টাস ইউনিটি।





