কলেবর বাড়ল মন্ত্রিসভার, শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬ | আপডেট: ৫:২১ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে ছয়জন সদস্য যুক্ত হয়েছেন। এর মধ্যে চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে তারা দায়িত্ব গ্রহণ করেন।

নতুন যুক্ত হওয়া ছয় সদস্যের মধ্যে পাঁচজন প্রথমবারের মতো মন্ত্রিসভায় যোগ দিয়েছেন। আর আগে প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা রশিদুজ্জামান মিল্লাত এবার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

আরও পড়ুন: ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দর নিউমুরিং টার্মিনালের চুক্তি সই

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের বিএনপির সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং সাবেক প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।

অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধার সংসদ সদস্য শামীম কায়সার লিংকন।

আরও পড়ুন: গিয়াস উদ্দিন রিমন সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথের মধ্য দিয়ে সরকারের মন্ত্রিসভার পরিধি আরও বাড়ল। একই সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টন ও রদবদলের সম্ভাবনাও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।