পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রধান ঘাতকসহ গ্রেফতার ২

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৭ পূর্বাহ্ন, ২০ মে ২০২৬ | আপডেট: ৮:১৭ পূর্বাহ্ন, ২০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর পল্লবী থানাধীন সেকশন-১১, মিল্লাত ক্যাম্প সংলগ্ন রোড-৭, বাসা-৩৭ এর ৫ তলা ভবনের ৩য় তলায় অবস্থিত একটি রুমে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তার (৭) কে ধর্ষণের পর ধারালো ছুরি দিয়ে মাথা বিচ্ছিন্ন করে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। সোহেল রানা (৩০) ও ২। স্বপ্না আক্তার (২৬)।

আরও পড়ুন: এশিয়ান হাইওয়েতে চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিমি যানজট

মঙ্গলবার (১৯ মে) সকাল অনুমান ১০:৩০ থেকে ১১:০০ ঘটিকার মধ্যে ঘটনাটি ঘটে। সংবাদ পাওয়ামাত্র পল্লবী থানার একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ মৃতদেহের সুরতহাল তৈরি করে, আলামত সংগ্রহ করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।

তদন্তের ধারাবাহিকতায় প্রথমে স্বপ্না আক্তার (২৬) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় পল্লবী থানা পুলিশের চৌকস টিম নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামী সোহেল রানা (৩০) কে গ্রেফতার করে। গ্রেফতারের সময়কাল মাত্র ৭ ঘণ্টা।

আরও পড়ুন: মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদে গিয়ে হামলার মুখে পুলিশ, আহত ৭

প্রাথমিক তদন্তে জানা যায়, শিশু রামিসাকে ধর্ষণের পর ধারালো ছুরি দিয়ে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত ছুরি এবং মৃতদেহের বিচ্ছিন্ন মাথাসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।