মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে কালীগঞ্জে স্মারকলিপি

Sanchoy Biswas
জাহাঙ্গীর হোসেন, কালীগঞ্জ (ঝিনাইদহ)
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ন, ১৮ মে ২০২৬ | আপডেট: ১০:২৫ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি প্রদান করেন মউশিক কল্যাণ পরিষদ বাংলাদেশ-এর নেতৃবৃন্দ।

আরও পড়ুন: রাজধানীতে প্রবাসীর ৮ টুকরা মরদেহ উদ্ধার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি শফিকুর রহমানসহ প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বল্প বেতনে মানবেতর জীবনযাপন করছেন প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা। তারা শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এখনো সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান রমজান, থানায় আত্মসমর্পণ

তাই দ্রুত তাদের রাজস্ব খাতে স্থানান্তর করে সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রদানের দাবি জানান তারা।

স্মারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন।

এর আগে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিবের কাছেও লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।