বনশ্রী সোসাইটি নির্বাচন ২০২৬

ভোটারদের আস্থার প্রতীক এম এ আজাদ চয়ন, সহসভাপতি পদে জনপ্রিয়তার শীর্ষে

Sadek Ali
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ন, ২৩ জুন ২০২৬ | আপডেট: ৪:০৮ পূর্বাহ্ন, ২৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন বনশ্রী সোসাইটি নির্বাচন ২০২৬-কে ঘিরে ইতোমধ্যেই ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী আলোচনায় সবচেয়ে বেশি যে নামটি উচ্চারিত হচ্ছে, তিনি হলেন সহসভাপতি প্রার্থী এম এ আজাদ চয়ন। দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা, উন্নয়নমুখী চিন্তাধারা এবং সাধারণ বাসিন্দাদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তিনি ইতোমধ্যেই ভোটারদের সবচেয়ে জনপ্রিয় ও ভরসার স্থল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

নির্বাচনে এম এ বাতেন ও বিল্লাল হোসেন দুলাল পরিষদ থেকে সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম এ আজাদ চয়ন। স্থানীয় বাসিন্দাদের মতে, বনশ্রী এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ তাঁকে অন্য প্রার্থীদের তুলনায় বিশেষ অবস্থানে নিয়ে গেছে।

আরও পড়ুন: ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ

ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এম এ আজাদ চয়ন সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। যে কোনো সমস্যা সমাধানে তাঁর আন্তরিকতা এবং দায়িত্বশীল ভূমিকা তাঁকে সাধারণ মানুষের কাছে একজন নির্ভরযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত করেছে। তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রবীণ নাগরিকদের মাঝেও তাঁর গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্য।

এদিকে এম এ বাতেন ও বিল্লাল হোসেন দুলাল পরিষদের নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, বনশ্রী সোসাইটির উন্নয়ন, স্বচ্ছতা এবং বাসিন্দাদের কল্যাণে তাঁদের পরিষদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে। বিশেষ করে সহসভাপতি প্রার্থী এম এ আজাদ চয়নের জনপ্রিয়তা পুরো পরিষদের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে।

আরও পড়ুন: রাজউক কর্মকর্তা শ্বশুরের সব দুর্নীতি মুছে দেন দুদক ডিজি জামাতা

স্থানীয় বিশ্লেষকদের মতে, নির্বাচনী প্রচারণার শুরু থেকেই এম এ আজাদ চয়ন সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখেছেন এবং এলাকার উন্নয়ন নিয়ে বাস্তবধর্মী পরিকল্পনার কথা তুলে ধরছেন। ফলে দিন যত এগোচ্ছে, তাঁর প্রতি ভোটারদের সমর্থনও ততই দৃশ্যমান হচ্ছে।

সাধারণ ভোটারদের প্রত্যাশা, নির্বাচিত হলে এম এ আজাদ চয়ন বনশ্রী সোসাইটিকে আরও আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করবেন। আর সেই প্রত্যাশা ও আস্থার জায়গা থেকেই তাঁকে অনেকে বনশ্রী সোসাইটির আগামী দিনের নেতৃত্বের অন্যতম যোগ্য প্রতিনিধি হিসেবে দেখছেন।

বনশ্রী সোসাইটি নির্বাচন ২০২৬-এ সহসভাপতি পদে এম এ আজাদ চয়ন এখন ভোটারদের আস্থা, বিশ্বাস ও জনপ্রিয়তার এক উজ্জ্বল নাম।