পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ন, ১৮ জুন ২০২৬ | আপডেট: ১:৪৪ পূর্বাহ্ন, ০১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে রাত্রিযাপন ও অনৈতিক সম্পর্কের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার এবং বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন: রাখিকে কঙ্গনার কটাক্ষ

প্রজ্ঞাপনে বলা হয়, অভিযোগ তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আনা অনৈতিক আচরণের বিষয়টি প্রমাণিত হওয়ায় সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।