এনআরবিসি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
এনআরবিসি ব্যাংকের ‘আল-আমিন’ ইসলামিক ব্যাংকিং উইন্ডোর শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী।
সভায় শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ ও হাফেজ মুফতি সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল হক খান, এফসিএমএ এবং আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর প্রধান মো. আব্দুল গফুর রানা, সিএসএএসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
আরও পড়ুন: শ্রমিক অসন্তোষে ৩১৭ কারখানার ক্ষতি ৫ হাজার ১৩৬ কোটি টাকা: বিজিএমইএ
সভায় আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর চলমান কার্যক্রম, শরিয়াহ পরিপালন এবং বিভিন্ন ব্যাংকিং পণ্য ও সেবা নিয়ে আলোচনা হয়। এ সময় ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিক উন্নয়ন এবং শরিয়াহসম্মত ব্যাংকিং সেবার পরিধি সম্প্রসারণের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।





