নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৫৪ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে জানায়, নির্বাচন ও গণভোটের কারণে ঘোষিত সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে ওই দুই দিন ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। এ সময় ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী ছুটিতে থাকবেন।

আরও পড়ুন: অস্থির স্বর্ণের বাজার, জানা গেল দাম ঊর্ধ্বগতির তিন কারণ

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সরকার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় দেশের সব তফসিলি ব্যাংক ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে।

এর আগে গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আবারও বাড়ল সোনার দাম