ঐতিহ্যবাহী মোহামেডান ব্লুজের নতুন কমিটির জিএস তুহিন, নেতৃত্বে রয়েছে চবি'র শিক্ষার্থীরাও

Shahrier Islam Pallab
মো:সাবিত বিন নাছিম, চবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:৪৪ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের সম্প্রতি গভর্নিং বডির চেয়ারম্যান, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১১৪ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি হিসেবে মোহাম্মদ সরোয়ার আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সদস্য শরীফুল ইসলাম তুহিনকে মনোনীত করা হয়েছে।

আরও পড়ুন: বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশিত এ কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরাও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন। কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী ও চবি শাখা ছাত্রদলের ১নং সহ-সভাপতি মো. আহসান হাবীব। এছাড়াও, সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং চবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক আবু হাসনাত মো. রুকুনুদ্দীন।

নতুন এ কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক ও ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরও পড়ুন: প্রশ্নের মুখে শিক্ষার ভিত,সমালোচনার ঝড়