কুবির স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বন্ধু’র নেতৃত্বে ফাতেমা-জাহিদুল
স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’-এর নতুন কার্যনির্বাহী কমিটি-২০২৬ ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাতেমা আক্তার সালমা এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ফার্মেসি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম শ্যামল।
বুধবার (১১ নভেম্বর) নতুন এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে হেলথ টিমের আহ্বায়ক মনোনীত হয়েছেন ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অলি আহসান মুজাহিদ। কমিটির অন্যান্য পদে রয়েছেন সহসভাপতি মামুনুর রশিদ, ইসমাইল কাজী, সোহেল রানা, মাহিন উদ্দিন ও মাহমুদুল ইসলাম শাকের। যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মো. সাদেক হোসাইন ও হাসিবুর রহমান।
আরও পড়ুন: ইবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, সিন্ডিকেটে নতুন সিদ্ধান্ত
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন নাদিমুল ইসলাম ও ইকবাল হায়দার ইমন। দপ্তর সম্পাদক মো. উমর হোসাইন মিশকাত, অর্থ সম্পাদক মো. হৃদয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম এলাহি সিয়াম, শিক্ষা বিষয়ক সম্পাদক ফখরে জাহান রিমি, ক্রীড়া বিষয়ক সম্পাদক তুষার কুমার দত্ত এবং আপ্যায়ন ও ছাত্রী বিষয়ক সম্পাদক হয়েছেন সাদিয়া স্মৃতি।
উল্লেখ্য, ‘যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাঁচবে জীবন, বাঁচবে প্রাণ’ প্রতিপাদ্য নিয়ে ২০১৫ সালের ২৯ অক্টোবর যাত্রা শুরু করে ‘বন্ধু, কুবি’। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির সদস্যরা বিশ্ববিদ্যালয় ও আশপাশের অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালনা করে আসছেন। রক্তদানের পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বাস্থ্যবিষয়ক সেমিনার, হেপাটাইটিস ও জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধী টিকাদান ক্যাম্পেইনসহ বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।
আরও পড়ুন: ইবিতে র্যাগিংয়ের ঘটনায় ৫ জন আজীবন বহিষ্কারসহ ৩০ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা





