চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ ৪ উর্ধ্বতন কর্মকতার বদলি
পুলিশের চার কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ রদবদলের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মিয়া মাসুদ করিমকে বিশেষ শাখার (এসবি) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন: গোপালগঞ্জ ও ফেনীতে নতুন পুলিশ সুপার
এ ছাড়া বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। উপসচিব তৌহিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
১৫ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এ প্রজ্ঞাপনে চার কর্মকর্তার নতুন কর্মস্থলে বদলি ও পদায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ডিসেম্বর ঘিরে নেত্রকোনা সীমান্তে বিজিবির কড়া নজরদারি, বাড়ানো হলো ড্রোন টহল





