কাঁকশিয়ালীর নতুন সভাপতি তানিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কাঁকশিয়ালী’র ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের মোছা. তানিয়া আক্তার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. ফয়সাল আহমেদ। তারা আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
তানিয়া আক্তার বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং কবি সুফিয়া কামাল হলের আবাসিক। অন্যদিকে ফয়সাল আহমেদ অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী এবং মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তারা উভয়েই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
আরও পড়ুন: প্রকাশিত খবরে মনিপুর স্কুল কর্তৃপক্ষের বক্তব্য
নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে কাঁকশিয়ালীর সাবেক ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনসিসি সেনা শাখার সাবেক সিইও ও সংগঠনটির সাবেক সভাপতি শেখ আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক সভাপতি হাফিজুর রহমান (হাফিজ)সহ অন্যান্যরা।
বিজয় একাত্তর হল সংসদের এজিএস ও সদ্য বিদায়ী কমিটির সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে এবং তার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নতুন নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: যাকাত নিয়ে মন্তব্য: নিলোফার মনির বক্তব্যে ছাত্রশিবিরের প্রতিবাদ
এ সময় ইমরান হোসেন বলেন, “পূর্ববর্তী কমিটিগুলোর ধারাবাহিকতা বজায় রেখে নতুন নেতৃত্ব সংগঠনকে আরও গতিশীল করবে—এমন প্রত্যাশা করছি। ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে তারা আগের সব অর্জনকে ছাড়িয়ে যাবে বলেও আশা করি।”





