মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি মানিক
সাংবাদিক হামিদুল হক মানিককে সভাপতি করে ৮ সদস্য বিশিষ্ট রাজধানীর ঐতিহ্যবাহী মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের আগের কমিটি বিলুপ্ত করে গভর্নিংবডি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে ঢাকা মহানগরীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বর্তমান এডহক কমিটি বিলুপ্ত করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটি) গঠন প্রবিধানমালা ২০২৪ এর ৬৭ ধারা মোতাবেক তাকে এ নিয়োগ দেওয়া হয়।
আরও পড়ুন: বিভিন্ন অভিযোগে ঢাবির ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
কমিটি নিম্নরূপ: সভাপতি ম. হামিদুল হক মানিক, সদস্য পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর, উপ-সচিব (বেসরকারি মাধ্যমিক-৩), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, পরিচালক (মাধ্যমিক)/মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের প্রতিনিধি, পরিদর্শক (বিদ্যালয়)/চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার প্রতিনিধি, শামীমা আহমেদ (শিক্ষক প্রতিনিধি), মো. শাকিল মোল্লা (অভিভাবক প্রতিনিধি), মো. সিরাজুল ইসলাম প্রধান শিক্ষক।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উল্লেখিত কমিটির মেয়াদ দায়িত্ব গ্রহণের সময় থেকে ২ বছর কার্যকর থাকবে।
আরও পড়ুন: ঢাবি উপাচার্যের চীন গমন





