মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানো হবে না: ইসি সচিব

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:৫৬ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি একসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর নির্বাচন ভবনে বিষয়টি জানান ইসি সচিব আখতার আহমেদ।

আরও পড়ুন: নির্বাচনী দায়িত্বে প্রাণহানি হলে ১০ লাখ টাকা অনুদান, ইসির নতুন সুরক্ষা নীতিমালা

মনোনয়নপত্রের সময়সীমা ইসি বাড়াচ্ছে কি না, জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, “না। সময় বাড়ছে না।”

দল ও প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। বিকেল পাঁচটা পর্যন্ত সারাদেশের আঞ্চলিক ও জেলা নির্বাচন কার্যালয়গুলোতে রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আরও পড়ুন: স্থানীয় নির্বাচন ঘিরে প্রস্তুতি এগোচ্ছে, কমিশন সভার অপেক্ষায় ইসি

আজ দিনভর কত মনোনয়নপত্র জমা পড়েছে, জানতে চাইলে ইসি সচিব জানান, পুরোটা সংকলন করা শেষ হলে রাত ১০টার দিকে তা জানানো হবে।