এসিল্যান্ড সালাহ উদ্দিনের উদ্যোগে নান্দাইল ভূমি অফিসে সঠিক সময়ে সেবা পাচ্ছে গ্রহিতারা

Sadek Ali
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ন, ১৫ মার্চ ২০২৬ | আপডেট: ৩:৪৯ অপরাহ্ন, ১৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহ উদ্দিন দায়িত্ব নেওয়ার পর থেকে নান্দাইল ভূমি অফিসে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য। গত বেশ কিছুদিন যাবত নামজারী ও ভূমি সেবা থেকে নান্দাইলের ভূমি সেবা গ্রহিতারা দিনের পর দিন ঘুরেও সঠিক সেবা পাচ্ছিলেন না। বর্তমানে কর্মরত নান্দাইল উপজেলা সহকারী কশিনার (ভূমি) মোঃ সালাহ উদ্দিন মাহমুদ গত ৮ই ফেব্রুয়ারি নান্দাইলে যোগদান করার পর থেকেই ভূমি সেবায় নতুন গতি ফিরে আসে। উপজেলার ভূমি অফিস ও ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন ভূমি অফিসগুলোতে শৃঙ্খলা সেবার মান বৃদ্ধি ও জনবান্ধব পরিবেশ গড়ে তুলেছেন তিনি। তিনি প্রতিদিন সততা ও পেশাদারিত্বের সাথে নামজারী আবেদন, নিষ্পত্তির কাজ করে যাচ্ছেন। পূর্বের মামলায় যট কমিয়ে আনতে তার যোগদানের পূর্বের পুরোনো প্রায় সকল মামলা পর্যায়ক্রমে বিধি মোতাবেক নিষ্পত্তি করা হচ্ছে। এছাড়াও  জমি সংক্রান্ত মিসকেইস ও নামজারী মোকদ্দমা নিয়ে জটিলতায় বাদী বিবাদীদের উভয় পক্ষের বক্তব্য শুনে দ্রুত সুষ্টু সমাধান করে দিচ্ছেন। তিনি যোগদানের কিছুদিনের মধ্যেই একজন সৎ ও কর্মট কর্মকর্তা হিসাবে সেবা গ্রহিতাদের মাঝে পরিচিত হয়ে উঠেছেন। অনেকেই মনে করছেন এমন মানবিক কর্মকর্তা দীর্ঘদিন থাকলে নান্দাইলে ভূমি সেবায় আরও ব্যাপক পরিবর্তন সম্ভব হবে। এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালাহ উদ্দিন মাহমুদ প্রতিদিন দাপ্তরিক কাজের পাশাপাশি বিভিন্ন অনিয়ম রোধে বাজার মনিটরিং সহ মোবাইল কোর্ট পরিচালনা সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন। নান্দাইল ভূমি অফিস থেকে সেবা নিতে আসা একাধিক সেবা গ্রহিতা জানান, সহকারী কশিনার (ভূমি) মোঃ সালাহ উদ্দিন মাহমুদ একজন জনবান্ধব ও নিষ্ঠাবান কর্মকর্তা। তাঁর পেশাগত দক্ষতা ও আন্তরিকতায় উপজেলা বাসী কোন ভোগান্তি ছাড়াই ভূমি সংক্রান্ত সেবা পাচ্ছেন।