গাজায় সংগীতশিল্পী আতিফ আসলামের দেড় কোটি রুপি অনুদান
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইলের সংঘাত চলছেই। ইসরাইলের হামলায় গাজা ও পশ্চিম তীরে সাড়ে ৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। গাজার হাসপাতালগুল ও মসজিদেও হামলা চালাচ্ছে ইসরাইল।
গাজায় খাদ্য, পানীয় ও জ্বালানি অবরোধ দেওয়ায় মানবিক সংকট দেখা দিয়েছে। ওষুধ, ব্যান্ডেজ ও চিকিৎসকের চরম সংকট দেখা দিয়েছে।
আরও পড়ুন: আবারও ঢাকায় আসছেন আতিফ আসলাম
গাজায় বর্তমানে বেশ কয়েকটি স্থানীয় ও আন্তর্জাতিক দাতব্য সংস্থা কাজ করছে। এমনি একটি পাকিস্তানি দাতব্য সংস্থার মাধ্যমে গাজায় দেড় কোটি রুপি সহায়তা দিলেন পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলাম। পাকিস্তানি সংস্থা আল খিদমত ফাউন্ডেশনে তিনি এ অর্থ দিয়েছেন বলে আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।
আহত ও নিহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়ে আতিফ আসলাম ইনস্টাগ্রামে ফিলিস্তিনের জাতীয় পতাকার ওপর লিখেছেন, এই সংকটে আসুন এক সঙ্গে দাঁড়াই, শান্তির জন্য দোয়া করি।
আরও পড়ুন: বিজয়ের জন্মদিনে তৃষার ‘প্রেমময়’ ছবি ভাইরাল, সম্পর্কের গুঞ্জনে নতুন মাত্রা
আতিফ আসলামের অনুদানে কৃতজ্ঞতা প্রকাশ করেছে পাকিস্তানি সংস্থা- আল খিদমত ফাউন্ডেশন পাকিস্তান। তারা বলছে, এ কঠিন সময়ে গাজা ও ফিলিস্তিনিদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও খাদ্য সহায়তার জন্য আতিফ আসলাম দেড় কোটি পাকিস্তানি রুপি অনুদান দিয়েছেন, এ জন্য আমরা কৃতজ্ঞ। তার এ কাজ অন্যদেরও উৎসাহিত করবে।





