ঢাকায় আসছেন বলিউড কিং শাহরুখ খান !

Abid Rayhan Jaki
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ১২:৩৬ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান।শুধু ভারত নয়,বাংলাদেশেও বহু ভক্ত রয়েছে তার,২০১০ সালে প্রথম বাংলাদেশে আসেন বলিউড কিং খান এরপর কেটে গেছে অনেকগুলো বছর এবার জানা গেল, ঢাকায় আবারও আসছেন বলিউড বাদশাহ।

শাহরুখকে ঢাকায় নিয়ে আসছে অন্তর শোবিজ। দেশের একটি গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার স্বপন চৌধুরী। প্রায় ১৪ বছর পর আবারও তারাই শাহরুখকে নিয়ে আসছেন ঢাকায়।

আরও পড়ুন: রহস্য আর হাস্যরসে আসছে নাটক ‘ডিটেকটিভ ডাব্লিউ’

প্রতিষ্ঠানটির কর্ণধার স্বপন চৌধুরী এ প্রসঙ্গে বলেন ,আমি এর আগে শাহরুখ খানকে বাংলাদেশে নিয়ে এসেছিলাম। শাহরুখ এই মুহূর্তে উপমহাদেশে আলোচিত অভিনেতা। পরপর তিনটা সিনেমা তার আলোচনায়। বাংলাদেশে শাহরুখের সিনেমা মুক্তি পাওয়ায় দর্শকদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে।

স্বপন চৌধুরী আরও বলেন, শাহরুখ ভক্তদের প্রতি খেয়াল রেখে আবার তাকে ঢাকায় নিয়ে আসার পরিকল্পনা করেছি। পরিকল্পনা অনুযায়ী অনেকটা এগিয়েও গিয়েছি। এখন সবকিছু ঠিক থাকলে চলতি বছরই আবার ঢাকায় আসছেন তিনি।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ ভোটে তারকাদের ‘পারিশ্রমিক বাণিজ্য’, বিস্ফোরক দাবি নির্মাতা শুভ্রজিৎ মিত্রের

এর আগে, ২০১০ সালে লাইভ কনসার্টে অংশ নিতে ঢাকায় আসেন শাহরুখ। ওই সময় সঙ্গে ছিলেন রানি মুখার্জি, অর্জুন রামপালসহ অনেকেই।