দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ন, ১৫ জুন ২০২৬ | আপডেট: ১:১৪ অপরাহ্ন, ১৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগে ভারতে প্রবেশ না করেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। জানা গেছে, রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে পৌঁছান ডা. জাহেদ উর রহমান। সোমবার (১৫ জুন) থেকে দিল্লিতে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে তার অংশ নেওয়ার কথা ছিল।

এ বিষয়ে গত শুক্রবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ

তবে দিল্লি বিমানবন্দরে অবতরণের পর রহস্যজনক কারণে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখে। এ সময় তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি বলে জানা যায়।

পরিস্থিতিকে আত্মসম্মানের জন্য অবমাননাকর মনে করে ডা. জাহেদ উর রহমান তার পাসপোর্ট ফেরত চান এবং দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের জন্য একাধিকবার অনুরোধ জানালেও তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেননি।

আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে

এরপর রাতেই তিনি তৃতীয় একটি দেশ হয়ে বাংলাদেশে ফেরার ফ্লাইটে যাত্রা করেন। সবকিছু ঠিক থাকলে সোমবার দুপুরের আগেই তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।

ঘটনাটি বাংলাদেশ-ভারত কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।