বিয়ে নয়, বাগদান সম্পন্ন করলেন সিমরিন লুবাবা

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৬ | আপডেট: ৬:৪৭ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শোবিজ অঙ্গন থেকে সরে গিয়ে ধর্মীয় জীবনধারা বেছে নেওয়া আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের গুঞ্জনের অবসান ঘটিয়ে তিনি নিজেই জানিয়েছেন, তার বিয়ে নয়, বরং পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে।

সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে লুবাবা লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’ তার এই পোস্ট ঘিরেই মূলত বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীতশিল্পী ডালিয়া নওশীন আর নেই

এদিকে জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষাও তাকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে লিখেছিলেন, ‘আলহামদুল্লিলাহ্... বিবাহিত জীবন সুখের করুন আমিন।’ তার এই মন্তব্যে বিয়ের বিষয়টি আরও জোরালো হয়ে ওঠে।

তবে সব জল্পনার অবসান ঘটিয়ে লুবাবা স্পষ্ট করে জানান, ‘আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।’

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা

বিয়ের আনুষ্ঠানিকতা সম্পর্কে তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়েই তাদের বিয়ে সম্পন্ন হবে। এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।