কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬ | আপডেট: ৭:০১ পূর্বাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মিলাদ মাহফিলে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন বলেন,

আরও পড়ুন: রংপুরে একই পরিবারের চার খুন: ডিএনএ পরীক্ষায় সিদ্ধার্থ-মুগ্ধের নমুনা শনাক্ত

প্রতি বছর টেস্ট পরীক্ষার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের প্রস্তুত করে থাকি, যাতে কেউ শিক্ষা জীবন থেকে ঝরে না পড়ে। এ কারণে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করে আসছে। ভবিষ্যতেও শিক্ষার্থীরা এ অর্জন ও সুনাম ধরে রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সহকারী শিক্ষক ফয়সল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, মহতোছিন আলী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন, সাংবাদিক আজিজুল ইসলাম, আলাউদ্দিন কবির, মাহফুজ শাকিল, অনি চৌধুরী, মহিউদ্দিন রিপন, আশিকুল ইসলাম বাবুসহ বিদ্যালয়ের শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক ও অভিভাবকবৃন্দ। এ ছাড়াও অংশ নেয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীরা।

আরও পড়ুন: উলিপুরে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান

মিলাদ পরিচালনা করেন দক্ষিণ বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আশরাফুল ইসলাম এবং দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মো. আহসান উদ্দিন।