পূজা চেরীর বিয়ে নিয়ে নতুন গুঞ্জন, যা বললেন নায়িকা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:৩২ পূর্বাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরীর বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছে। এরই মধ্যে নতুন করে ছড়িয়েছে তাঁর বিয়ের সম্ভাব্য তারিখ। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছে, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

তবে ছড়িয়ে পড়া এমন খবর সরাসরি নাকচ করেছেন পূজা চেরী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিষয়ে ভক্তদের সতর্ক করে এক বার্তায় অভিনেত্রী বলেন, ‘অনুগ্রহ করে মিথ্যা ও ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন। বিয়ের তারিখ ও অন্যান্য সবকিছু আমি নিজেই আগে থেকে জানিয়ে দেব।’

আরও পড়ুন: বলিউডে কেউ কারও সাফল্যে খুশি হয় না: মনোজ বাজপেয়ি

চলতি বছরের মার্চে নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে পূজা জানিয়েছিলেন, তিনি ইতিমধ্যে ‘এনগেজড’। তবে তাঁর জীবনসঙ্গী বিনোদন জগতের বাইরের একজন মানুষ বলেও জানিয়েছিলেন অভিনেত্রী।

সে সময় বাগদানের বিষয়টি নিশ্চিত করলেও হবু বর সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি পূজা। এমনকি বিয়ের নির্দিষ্ট তারিখও প্রকাশ করেননি।

আরও পড়ুন: মুক্তি পাচ্ছে সাবিনা ইয়াসমিন এর নতুন গান

এরপর গত আগস্টে হঠাৎ গুঞ্জন ছড়িয়ে পড়ে, গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন এই অভিনেত্রী। তখনও বিষয়টি অস্বীকার করেছিলেন পূজা। তিনি জানিয়েছিলেন, বিয়ে তাঁর জীবনের একটি বড় সিদ্ধান্ত এবং সেটি গোপনে করার কোনো ইচ্ছা তাঁর নেই।

সময় হলে সবাইকে জানিয়ে, উৎসবমুখর পরিবেশেই নতুন জীবন শুরু করতে চান বলেও জানিয়েছিলেন তিনি।

এবার ১৬ সেপ্টেম্বর বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পরও একই অবস্থানে রয়েছেন পূজা চেরী। অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, বিয়ের তারিখ কিংবা আয়োজন নিয়ে কোনো সিদ্ধান্ত হলে তা তিনিই নিজে সবাইকে জানাবেন।

ফলে ১৬ সেপ্টেম্বর সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন কি না, তা জানতে এখন অপেক্ষা করতে হবে পূজা চেরীর আনুষ্ঠানিক ঘোষণার জন্য।