চার জুটির প্রেম, মান-অভিমান নিয়ে আসছে ‘ক্যাফে আমব্রেলা’

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:৪৭ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রেমের গল্পে যেমন থাকে মিষ্টি মুহূর্ত, তেমনি সম্পর্কের বাঁকে বাঁকে জন্ম নেয় ভুল-বোঝাবুঝি, অভিমান আর নানা জটিলতা। চার জোড়া তরুণ-তরুণীর সম্পর্কের এমনই বিচিত্র অভিজ্ঞতা ও আবেগের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে ফিল্মটি। শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় নির্মিত এই ওয়েব ফিল্মের মাধ্যমে অভিনয়জগতে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করছেন ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর সেরা তিন বিজয়ী বিদুষী বর্ণিতা, নাজাহ নাওয়ার ও আমিনা ইসলাম। তাঁদের জন্য এটি পর্দায় অভিনয়ের প্রথম আনুষ্ঠানিক যাত্রা।

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত ‘ক্যাফে আমব্রেলা’য় এই তিন নবাগত অভিনয়শিল্পীর সঙ্গে রয়েছেন তৌসিফ মাহবুব, পার্থ শেখ ও আরেফিন জিলানীসহ আরও অনেকে।

আরও পড়ুন: মাত্র ৩৪ বছর বয়সে চলে গেলেন মডেল সাহারা

লাক্সের উদ্যোগে নির্মিত ফিল্মটিতে চার জুটির সম্পর্কের নানা সমীকরণ তুলে ধরা হয়েছে। ভালোবাসার আনন্দঘন মুহূর্তের পাশাপাশি ভুল-বোঝাবুঝি, মান-অভিমান এবং সম্পর্কের জটিল দিকগুলোও উঠে আসবে গল্পে।

ফিল্মটি প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন জানান, গল্পের বৈচিত্র্য এবং চার জুটির অভিনয়শিল্পীদের পারস্পরিক রসায়ন দর্শকদের জন্য নতুন ধরনের অভিজ্ঞতা তৈরি করবে বলে তাঁর প্রত্যাশা।

আরও পড়ুন: বাঙালিয়ানার সাজে জয়া, ক্যাপশনে প্রেমের বেদনার গান