হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,২৭০
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৭৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: বিএমইউতে কিডনি প্রতিস্থাপন নিয়ে বিশেষ সেমিনার
বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।
এ ছাড়া একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৭০ জন রোগী এসেছে।
আরও পড়ুন: ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হাম এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। নতুন রোগী শনাক্ত ও মৃত্যুর এই পরিসংখ্যানের ভিত্তিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য বিভাগ।





