ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের কঠোর সতর্কবার্তা

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:১২ পূর্বাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। ভিসা আবেদনকারীদের সতর্ক করে দূতাবাস জানিয়েছে, ভুল তথ্য বা জাল নথি জমা দিলে ভিসা বাতিলের পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে। শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানায় দূতাবাস।

সতর্কবার্তায় বলা হয়, ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনকারীদের অতীতের অভিবাসনসংক্রান্ত আইন লঙ্ঘনের তথ্য কনস্যুলার কর্মকর্তাদের জানা থাকতে পারে। তাই এ ধরনের কোনো ঘটনা থাকলে তা গোপন না করে সত্য তথ্য জানাতে হবে।

আরও পড়ুন: অ্যাবি চোই হত্যার নৃশংস বর্ণনা আদালতে

দূতাবাস আরও জানায়, সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দেওয়া কিংবা জাল নথিপত্র উপস্থাপনের কারণে আবেদন বাতিল হতে পারে। এ ছাড়া পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকিও তৈরি হতে পারে।

এ কারণে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারে প্রতিটি প্রশ্নের উত্তর সঠিক ও সত্য তথ্যের ভিত্তিতে দেওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

আরও পড়ুন: ইরান ঘিরে আরও ১০ হাজার মার্কিন সেনা ও রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র