ইরানের হামলায় আহতের সংখ্যা জানালো ইসরায়েল

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ন, ২৩ মার্চ ২০২৬ | আপডেট: ১১:১২ পূর্বাহ্ন, ২৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলমান সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত Israel-এ মোট ৪ হাজার ৬৯৭ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য প্রকাশ করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আহতদের মধ্যে বর্তমানে ১২৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুন: ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা

এদিকে ইসরায়েলের অন্যতম প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান আইএআই-এ হামলার দাবি করেছে ইরান। রোববার (২২ মার্চ) ইরানের সেনাবাহিনী জানায়, তারা ড্রোন হামলার মাধ্যমে সংস্থাটির স্থাপনা লক্ষ্যবস্তু করেছে।

তবে এ হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি ইসরায়েল।

আরও পড়ুন: যুদ্ধ বন্ধে উভয় পক্ষ চুক্তিতে আগ্রহী: ট্রাম্পের দাবি

জানা গেছে, আইএআই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। উন্নত ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ইরানের দাবি অনুযায়ী, তাদের ড্রোনগুলো Ben গুরিনয়ন আন্তর্জাতিক বিমানবন্দর-এর কাছাকাছি অবস্থিত আইএআইর স্থাপনাগুলোতে সফলভাবে আঘাত হেনেছে। তবে হামলার পরপরই ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে বলে বিশ্লেষকদের ধারণা।