কিশোরগঞ্জের নিকলীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ছয়জন গ্রেফতার
কিশোরগঞ্জের নিকলীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত তিনটার দিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদেরকে।
গ্রেফতার ছয়জন হলেন পল্লী বিদ্যুতের একটি মামলায় দুই মাসের সাজাপ্রাপ্ত ভাটি বরাটিয়া গ্রামের শফিকুল, বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত উত্তর দামপাড়া গ্রামের বাচ্চু, হাছেন আলী, আদর, কায়কোবাদ ও ফরমান আলী।
আরও পড়ুন: গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫, দেশীয় অস্ত্রসহ ট্রাক উদ্ধার
শফিকুলকে খয়রত বাজার থেকে এবং বাকি পাঁচজনকে দামপাড়া থেকে গ্রেফতার করা হয়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমানের নির্দেশে ইন্সপেক্টর (তদন্ত) আক্তার হোসেন খান ও সেকেন্ড অফিসার রোমান খানের নেতৃত্বে পুলিশের একটি দল তাদেরকে গ্রেফতার করে।
আরও পড়ুন: ফেসবুকে ব্ল্যাকমেইল: ভুয়া আইডিতে পর্নোগ্রাফির হুমকি, মেরিন ইঞ্জিনিয়ার গ্রেফতার
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, আসামিরা দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ওসি মাহাবুবুর রহমান আরো জানান, নিকলীতে মাদক, ইভটিজিং এবং অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স দেখাবে।





