নরসিংদীতে ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারগুলোতে অভিযান
লাইসেন্সবিহীন, মানহীন এবং অনিয়ম থাকা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে নরসিংদী জেলা প্রশাসনের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে শহরের চিনিশপুরস্হ তিতাস গ্যাস রোড ও বাসাইল এলাকায় অবস্থিত বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ'র নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় মা জেনারেল এন্ড অর্থোপেডিক হাসপাতাল ও রেনেসাঁ ট্রমা সেন্টারকে ভ্রাম্যমাণ আদালত পৃথকভাবে মোট তিন লক্ষ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, শহরের চিনিশপুরস্হ তিতাস গ্যাস রোডে অবস্থিত মা জেনারেল এন্ড অর্থোপেডিক হাসপাতাল এবং বাসাইল এলাকায় অবস্থিত রেনেসাঁ ট্রমা সেন্টারের সেবার মান ও আইনানুগ কার্যক্রম পরিদর্শনকালে উক্ত দুইটি প্রতিষ্ঠানে গুরুতর অনিয়ম, অব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার পরিপন্থী কার্যক্রম সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না।
আরও পড়ুন: দুদকের মামলায় জিসিসির নির্বাহী প্রকৌশলী কারাগারে
উক্ত অপরাধের জন্য ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় পৃথকভাবে মা জেনারেল এন্ড অর্থোপেডিক হাসপাতালকে ১,০০০০০ (এক লক্ষ) টাকা এবং রেনেসাঁ ট্রমা সেন্টারকে ২,০০০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং সর্বমোট ৩,০০০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পরে উক্ত দুই প্রতিষ্ঠানকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কঠোরভাবে সতর্ক করা হয়।





