জনবল নেবে এসিআই মোটরস
বেসরকারি প্রতিষ্ঠান এসিআই মোটরস লিমিটেড জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কমার্শিয়াল ভেহিকল–ফোটন বিভাগে ‘সিনিয়র/সার্ভিস ইঞ্জিনিয়ার’ পদে নিয়োগ দেওয়া হবে।গতকাল ০৬ অক্টোবর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ০৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড
আরও পড়ুন: ওয়ালটনে চাকরির সুযোগ
বিভাগ: কমার্শিয়াল ভেহিকল–ফোটন
পদের নাম: সিনিয়র/সার্ভিস ইঞ্জিনিয়ার
আরও পড়ুন: বিকাশে চাকরির সুযোগ
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম (বেসরকারি চাকরি)
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি
অভিজ্ঞতা: অন্তত ১ বছর
অন্যান্য যোগ্যতা: অটোমোবাইল ও খুচরা যন্ত্রাংশ সম্পর্কে ভালো ধারণা থাকা আবশ্যক
বেতন ও সুযোগ-সুবিধা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট
২টি উৎসব বোনাস
মোবাইল ভাতা
কোম্পানির দেওয়া মোটরসাইকেল
টিএ/ডিএ
মাসিক প্রণোদনা
আবেদন সংক্রান্ত তথ্য
প্রকাশের তারিখ: ০৬ অক্টোবর ২০২৫
আবেদন শুরু: ০৬ অক্টোবর ২০২৫
আবেদনের শেষ তারিখ: ০৫ নভেম্বর ২০২৫
আবেদন মাধ্যম: অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইট: https://acimotors-bd.com
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।





