মীনা বাজারে চাকরির সুযোগ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬ | আপডেট: ২:৫৭ অপরাহ্ন, ১৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের স্বনামধন্য সুপারশপ ব্র্যান্ড মীনা বাজার জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কী অ্যাকাউন্ট ম্যানেজার পদে যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। গত ১১ জুন ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আবেদন করা যাবে ৩০ জুন ২০২৬ পর্যন্ত।

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আরও পড়ুন: ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার

পদের নাম: কী অ্যাকাউন্ট ম্যানেজার

আরও পড়ুন: পল্লী বিকাশ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বিভাগ: কর্পোরেট সেলস / B2B সেলস

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসভিত্তিক

কর্মস্থল: ধানমন্ডি, ঢাকা

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীদের যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

এ ছাড়া নতুন B2B ব্যবসায়িক সুযোগ তৈরি, প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা এবং ব্যবস্থাপনাকে সহায়তা করার দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

বেতন ও অন্যান্য সুবিধা

নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি থাকছে—

প্রভিডেন্ট ফান্ড

গ্র্যাচুইটি

সাপ্তাহিক ২ দিন ছুটি

টি/এ ও ভ্রমণ ভাতা

মোবাইল বিল

বার্ষিক ইনক্রিমেন্ট

বছরে ২টি উৎসব বোনাস

ছুটির নগদায়ন

কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা মীনা বাজারের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন শুরু: ১১ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২৬

ওয়েবসাইট: https://meenabazaronline.com