সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় রায় নিয়ে আপিল করবে রাষ্ট্র: অ্যাটর্নি জেনারেল

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:১৯ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। বুধবার (৮ এপ্রিল) তিনি এ তথ্য জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের ১০৩ অনুচ্ছেদ অনুযায়ী সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকলে হাইকোর্ট আপিল বিভাগের জন্য সার্টিফিকেট দিতে পারে। এই মামলায় সংবিধানের ব্যাখ্যা প্রয়োজন হওয়ায় রাষ্ট্রের পক্ষ থেকে সেই সার্টিফিকেট চাওয়া হয়েছে।

আরও পড়ুন: ৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় গঠনের নির্দেশ, পূর্ণাঙ্গ রায় প্রকাশ

তিনি আরও বলেন, “যেহেতু বিষয়টি সাংবিধানিক ব্যাখ্যার সঙ্গে সংশ্লিষ্ট, তাই এর চূড়ান্ত নিষ্পত্তি আপিল বিভাগে হওয়াই সমীচীন। রাষ্ট্রের পক্ষ থেকে দ্রুতই আপিল দায়ের করা হবে।”

এর আগে গত ৭ এপ্রিল সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে হাইকোর্ট।

আরও পড়ুন: সুরঞ্জিত সেনগুপ্তের হামলা মামলা: সিলেটের আদালতে আরিফ-বাবর-গৌছ

১৮৫ পৃষ্ঠার এই রায়ে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের ক্ষমতা সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরের মাধ্যমে রায়টি প্রকাশিত হয়।