ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
রোববার (১ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ ঘোষণা: হাইকোর্ট
দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে যা বলা হয়
আরও পড়ুন: ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট
দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান আদালতে বিদেশযাত্রা নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নানা ধরনের অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে—
* মিরপুর গাবতলী পশুর হাট ইজারা
* ই-রিকশা প্রকল্প পরিচালনা
* বোরাক টাওয়ার ও হোটেল শেরাটন দখলভার সংক্রান্ত বিষয়
* বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ
* খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ
* সিটি কর্পোরেশনের ভ্যান সার্ভিস
* ফুটপাতে দোকান বরাদ্দসহ অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট কর্মকাণ্ড
দুদকে হাজির না হওয়ার অভিযোগ
আবেদনে আরও বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বক্তব্য গ্রহণের জন্য নোটিশ দেওয়া হলেও মোহাম্মদ এজাজ দুদক কার্যালয়ে উপস্থিত হননি।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন নিষিদ্ধ করা প্রয়োজন বলে আদালতকে জানানো হয়।





