ফটিকছড়িতে অস্ত্রসহ দুই আসামী গ্রেফতার

Sadek Ali
মোহাম্মদ রফিকুল ইসলাম, ফটিকছড়ি
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৪৬ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে যুবলীগ নেতা ইমাজ উদ্দিন জেমকে (৪২) অস্ত্রসহ গ্রেফতার করেছে। সেনাবাহিনী

শনিবার দিনগত রাতে উপজেলা সদরের ৮নং ওয়ার্ডস্থ ঈদগাহ এলাকা থেকে তাকে  গ্রেফতার করে বাংলাদেশ সেনাবাহিনী।

আরও পড়ুন: কাপাসিয়ায় মোবাইল চুরির ঘটনায় ভাতিজার শাবলের আঘাতে চাচা কৃষকদল নেতা নিহত

সূত্রে জানা যায়,সেনাবাহিনীর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অভিযানের সময় তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি পরীক্ষার জন্য জব্দ করা হয়েছে বলেও সেনাবাহিনী সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, গ্রেফতারকৃত ইমাজ উদ্দিন জেমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।  তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানায়।

আরও পড়ুন: জামায়াত আমেরিকার সাথে গোপন বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায়: রেজাউল করিম

এদিকের চট্রগ্রামের ভূজপুর আন্ধারমানিক এলাকার ইদ্দিস নামে এজাহার ভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে ভূজপুর থানার পুলিশ।

কিছুদিন পূর্বে আন্দারমানিক এলাকার বাবুর্চি রমজানের উপর হামলার অভিযোগে মোঃ ইদ্রিস এর বিরুদ্ধে ভুজপুর থানায় বাবুর্চি রমজান বাদী হয়ে মামলা দায়ের করেছিল।সেই মামলায় রবিবার ভুজপুর থানার পুলিশ কাজিরহাট বাজার থেকে ইদ্রিসকে গ্রেফতার করে।