রাজনৈতিক দলের সম্মানে বিএনপির ইফতার ১৯ মার্চ
ছবিঃ সংগৃহীত
রাজনৈতিক দলের সম্মানে বিএনপির ইফতার মাহফিল আগামী ১৯ মার্চ ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
রোববার (৯ মার্চ) বিকালে বিএনপির মিডিয়া সেল থেকে এ সব তথ্য জানানো হয়।
আরও পড়ুন: প্রথমবার শহীদ মিনারে যাওয়ার বিষয়ে যা বললেন জামায়াত আমির
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, লেডিস ক্লাবে রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ইফতারের আয়োজন করা হবে।
প্রসঙ্গত, রাজনীতিকদের সম্মানে অনুষ্ঠেয় রোববারের (৯ মার্চ) ইফতার মাহফিল কর্মসূচি স্থগিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।





