কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির অনুরোধ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করতে চিঠি পাঠিয়েছে চিফ প্রসিকিউটর কার্যালয়।
আজ বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার
অন্য আসামিরা হলেন-আ ক ম মোজাম্মেল, ড. হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবীর নানক, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নজরুল হামিদ দিপু, মোহাম্মদ আলী আরাফাত ও মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিকী।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
আরও পড়ুন: সেনাবাহিনী প্রধান ময়মনসিংহ পরিদর্শন এবং ত্রিশালে অলিম্পিক ভিলেজ ভিত্তিপ্রস্তর
তিনি বলেন, গণহত্যা ও গুমের ঘটনায় ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ৩৩৯টি অভিযোগ এসেছে। এর মধ্যে ৩৯টি অভিযোগের তদন্ত চলমান রয়েছে। মামলা হয়েছে ২২টি। এসব মামলায় মোট ১৪১ জন আসামি রয়েছে। তাদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন ৫৪ জন এবং পলাতক রয়েছেন ৮৭ জন।
এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, মিজানুল ইসলাম, গাজী এম এইচ তামিম, আবদুল্লাহ আল নোমান, সাইমুম রেজা প্রমুখ।





