‘ধানের শীষ’ আর ‘শাপলা কলিতে’ হবে ফাইট: নাসীরুদ্দীন পাটওয়ারী

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:৪৮ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ধানের শীষ আর শাপলা কলিতে হবে ফাইট। আমাদের দল থেকে ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে।

রোববার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, এনসিপি নতুন করে প্রতীক বরাদ্দের আবেদন করেছে। তিনি সতর্ক করেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা না করতে বিএনপি ও জামায়াতকেও।

তিনি আরও বলেন, বিএনপির চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ এবং জামায়াতে ইসলামীর ধর্মীয় ফ্যাসিবাদের সঙ্গে এনসিপি যুক্ত হতে চায় না। দুই দল নিজেদের অবস্থান থেকে সরে আসলে জোটের চিন্তা করবে এনসিপি।

আরও পড়ুন: কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি মন্তব্য করেন, সরকারের বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন দলের সঙ্গে গোপনে সম্পর্ক রাখলে গণতন্ত্রের যাত্রা ব্যাহত হবে। এ বিষয়ে সরকারের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান নাসীরুদ্দীন।

নির্বাচন কমিশনকে ইঞ্জিনিয়ারিং কমিশন উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারী আচরণ দেখেছে।