শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:০৫ পূর্বাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সেখানে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে জাতীয় সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

শপথ অনুষ্ঠান ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিটও সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: সংসদ এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে যান চলাচল সীমিত