ডঃ মুহাম্মদ ইউনুস ও লামিয়া মুর্শেদের টোকিও যাত্রা
সাসাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস টোকিওর উদ্দেশ্যে রোববার রাতে রওনা হয়েছেন। তিনি রাত ১১:৩০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ।
বিমানবন্দর সূত্র জানায়, তাঁদের ভিভিআইপি (VVIP) মর্যাদায় ইমিগ্রেশন সম্পন্ন করে বিমানে পৌঁছে দেওয়া হয়। সফর উপলক্ষে বিমানবন্দরের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ইমিগ্রেশন ও ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধে প্রবেশে বিধিনিষেধ, আলোকসজ্জায় নিষেধাজ্ঞা
জাপানের সাসাকাওয়া ফাউন্ডেশন এর আমন্ত্রণে তিনি জাপান সফর করেছেন বলে জানা গেছে। জানুয়ারিতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী সিনজু আবের স্ত্রী আকি আবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে ডক্টর ইউনুসকে জাপান সফরের আমন্ত্রণ জানান।
সূত্র জানায়, জাপান সফরের সময় জাপান বাংলাদেশ সমুদ্র গবেষণা সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বিষয় নিয়ে তারা মতবিনিময় করবেন।
আরও পড়ুন: ভূমি অফিসের দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামানোর প্রত্যয় দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী





